অল্প বৃষ্টিতেই পৌরসভায় জলাবদ্ধতা, ভোগান্তিতে পৌরবাসীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পৌরসভার বিভিন্ন এলাকা। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও নিয়মিত পরিষ্কারের অভাবে সড়ক জুড়ে পানি জমে

2026-04-27T21:53:39+00:00
2026-04-27T21:53:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
অল্প বৃষ্টিতেই পৌরসভায় জলাবদ্ধতা, ভোগান্তিতে পৌরবাসীরা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম 
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় ভুগছে পৌরসভার বিভিন্ন এলাকা। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও নিয়মিত পরিষ্কারের অভাবে সড়ক জুড়ে পানি জমে থাকছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী ও সাধারণ মানুষ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে পৌরসভার প্রতিটি ৯টি ওয়ার্ড ঘুরে এমনি চিত্র দেখা যায়।

জানা গেছে, কালিয়াকৈর পৌরসভা একটি প্রথম সারির পৌরসভা এখানে অসংখ্য শিল্প কারখানা রয়েছে। প্রায় ১০ লাখের অধিক মানুষের বসবাস। পৌরসভার ওইসব সড়ক দিয়ে প্রতিদিন শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই সড়কগুলো পানিতে তলিয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়ে কর্মজীবী ও সাধারণ মানুষ। গেল ১৭ বছর পেরিয়ে গেলেও জলাবদ্ধতা দূর করতে পারিনি কর্তৃপক্ষ।


রোববার (২৬ এপ্রিল) রাতে অল্প সময়ের বৃষ্টিতেই পৌরসভার হরিণহাটি, মুন্সীরটেক, বিশ্বাসপাড়া, পল্লীবিদ্যুত দীঘিরপাড়সহ শহরের কয়েকটি সড়ক ও বেশ কয়েকটি অলিগলিতে হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। অনেক স্থানে যানবাহন চলাচলও ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো অপরিষ্কার থাকায় পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, জলাবদ্ধতা নিরসনে কাজ চলমান রয়েছে এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সময়ের আলো/জোই



  বিষয়:   বৃষ্টিত  পৌরসভা  জলাবদ্ধতা  ভোগান্তি  পৌরবাসী  কালিয়াকর  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: