হঠাৎ দমকা হাওয়া, টিনশেড ঘর ধসে প্রাণ গেল শিশুর

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেট ঘরের নিচে চাপা পরে চার বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নলছিটি

2026-04-27T22:13:26+00:00
2026-04-27T22:13:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হঠাৎ দমকা হাওয়া, টিনশেড ঘর ধসে প্রাণ গেল শিশুর
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৩ পিএম 
নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপা চার বছরের শিশু নিহত। ছবি : সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেট ঘরের নিচে চাপা পরে চার বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। 

নিহত নাফিয়া আক্তার(৪) কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার সন্তান। সে তার মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে গিয়েছিল।
আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নিহতের নানা মো. নুর আলম ভূঁইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য ঘরের উপরে উঠলে দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পরে। এ সময় নাফিয়া আক্তার ঘরের নিচে চাপা পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

এএডি/


  বিষয়:   নলছিটি  টিনসেট  ঘর  শিশু  নিহত  ঝালকাঠি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: