ঝড়ে ঘরের উপর গাছ পড়ে বিধবার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের উপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার

2026-04-27T22:14:51+00:00
2026-04-27T22:14:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড়ে ঘরের উপর গাছ পড়ে বিধবার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পিএম 
নিহত বিধবার ঘর। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের উপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাসিমা খাতুন বালসাবাড়ি পুকুরপাড় গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। ভোর রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের ওপর পড়ে গেলে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/জোই



  বিষয়:   ঝড়  ঘর  গাছ পড়ে  বিধবা  মৃত্যু  সিরাজগঞ্জ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: