মেঘনায় রেণু ধরতে গিয়ে যুবক নিখোঁজ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করতে গিয়ে মো. শিপন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিপন

2026-04-27T23:32:06+00:00
2026-04-27T23:32:06+00:00
 
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬
সারাদেশ
মেঘনায় রেণু ধরতে গিয়ে যুবক নিখোঁজ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩২ পিএম 
কমলনগরে ​মেঘনায় রেণু ধরতে গিয়ে যুবক নিখোঁজ। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করতে গিয়ে মো. শিপন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শিপন স্থানীয় নবীগঞ্জ এলাকার মো. বাবুল ও বিবি কুলছুম দম্পতির সন্তান।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চর ফলকন ইউনিয়নের নবীগঞ্জ রাস্তার মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে শিপন নদীতে বাগদা মাছের রেণু ধরতে যান। জোয়ার-ভাটার প্রবল স্রোতে একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। আশেপাশে থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর থেকেই নিখোঁজ শিপনের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা নদীর তীরে ভিড় করছেন। স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে হারিয়ে মা বিবি কুলছুম ও বাবার আহাজারিতে নদীর তীরের বাতাস ভারী হয়ে উঠেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন

স্থানীয় এলাকাবাসী জানান, এই মৌসুমে নদীতে মাছ ধরতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধার অভিযানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলম জানান, বিষয়টি সম্পর্কে এখনো তাকে কেউ অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় জেলেরা নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এএডি/


  বিষয়:   মেঘনা  রেণু  যুবক  নিখোঁজ  রামগতি  কমলনগর  লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: