‘প্রতিটি শ্রমিকের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে’

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমবান্ধব কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে

2026-04-28T18:19:05+00:00
2026-04-28T18:19:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘প্রতিটি শ্রমিকের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমবান্ধব কর্মপরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রতিটি শ্রমিকের জন্য ন্যায্য অধিকার, স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

শিল্প খাতে শ্রমিকের অধিকার রক্ষায় সরকার বদ্ধ পরিকর মন্তব্য করে তিনি বলেন,  প্রতিটি শ্রমিকের স্বাধীনতা, কর্মসংস্থান, কর্মদক্ষতা ও কর্মপরিবেশ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমজীবী নারী, কৃষক কার্ডের মাধ্যমে শ্রমজীবী কৃষকের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নিয়েছে সরকার। 


সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেওয়া না গেলে, শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে।   

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে মালিক, শ্রমিক ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। শ্রমখাতের সকল অসংগতি দূর করতে সরকার কাজ করছে। 

এশিয়ার প্রথম দেশ হিসেবে আইএলও'র ১০টি কনভেনশনেই বাংলাদেশ অনুসমর্থন দিয়েছে বলে জানান তিনি। 

তিনি বলেন, আইএলও কনভেনশন বাস্তবায়নে শিল্পখাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। জাতীয় স্বার্থেই সরকার এর বাস্তবায়ন চায়। 


/ইউএমএইচ


  বিষয়:   মাহদী আমিন  শিল্প 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: