বৃষ্টির মধ্যে ট্রেনের ২ বগিতে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বৃষ্টির মধ্যেই

2026-04-28T20:52:01+00:00
2026-04-28T20:52:01+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বৃষ্টির মধ্যে ট্রেনের ২ বগিতে আগুন
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম 
বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংগৃহীত ছবি
টানা বৃষ্টির মধ্যে চট্টগ্রাম বন্দরের কাছে বাংলাবাজার এলাকায় ট্রেনের দুটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বৃষ্টির মধ্যেই এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাবাজার পানির ট্যাংকি এলাকায় রেললাইনে দীর্ঘ দিন ধরে বেশ কিছু পুরনো ও পরিত্যক্ত বগি রাখা আছে। এই বগিগুলোতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসত। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল সোয়া চারটার দিকে পরিত্যক্ত বগিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। 


রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, বগিগুলো ব্যবহারের উপযোগী ছিল না বলেই সেখানে ফেলে রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রেলের সম্পদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, পরিত্যক্ত বগি হওয়ায় ভেতরে আসবাবপত্র বা মূল্যবান কিছু ছিল না। তবে আগুনে দুটি বগির অধিকাংশ অংশ পুড়ে গেছে। আগুনের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে স্থানীয়দের দাবি, এখানে মাদকসেবীদের আনাগোনা ছিল।


/ইউএমএইচ 

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: