জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

2026-04-30T23:02:43+00:00
2026-04-30T23:02:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম, ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১১:০২ পিএম 
মো. ফারুক ইসলাম ভুঁইয়া। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ প্রদানে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়।

বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানের নাম মো. ফারুক ইসলাম ভুঁইয়া। তিনি উপজেলার কুটি ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যান মো. ফারুক ইসলাম ভুঁইয়াকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে শোকজ নোটিশ প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

উপপরিচালক আরও বলেন, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এদিকে, এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  জন্ম  মৃত্যু  নিবন্ধন  অনিয়ম  ইউপি  চেয়ারম্যান  বরখাস্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: