আরও ৯ কোটি ব্যারেল জ্বালানি তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে নিজেদের কৌশলগত রিজার্ভ (এসপিআর) থেকে আরও ৯ কোটি ২৫ লাখ ব্যারেল

2026-05-01T06:44:59+00:00
2026-05-01T06:44:59+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
আরও ৯ কোটি ব্যারেল জ্বালানি তেল ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৬:৪৪ এএম   (ভিজিট : ৩৩)
প্রতীকী ছবি
বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে নিজেদের কৌশলগত রিজার্ভ (এসপিআর) থেকে আরও ৯ কোটি ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ঋণ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। 

শুক্রবার (১ মে) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং লুইজিয়ানার উপকূলবর্তী চারটি প্রধান সাইট— বেয়ো চক্টো, ব্রায়ান মাউন্ড, বিগ হিল এবং ওয়েস্ট হ্যাকবেরি থেকে এসব তেল সরবরাহ করা হবে। আগ্রহী তেল কোম্পানিগুলো এই তেলের জন্য আবেদন করতে পারবে।

এতে আরও বলা হয়, আবেদনকারী কোম্পানিগুলোর কাছে আগামী জুন থেকে আগস্ট মাসের মধ্যে এসব তেল হস্তান্তর করা হবে। তবে কোম্পানিগুলোকে শর্ত দেওয়া হয়েছে যে, ঋণ নেওয়া তেল নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে হবে। ফেরতের সময়সীমা ২০২৭ সালের শুরু থেকে ২০২৯ সালের মাঝামাঝি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এর আগে তিন দফায় ১২ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল অফার করেছিল। তবে তেল কোম্পানিগুলো তার মধ্যে মাত্র ৮ কোটি ব্যারেলেরও কম তেল ধার নিয়েছে, যা অফার করা পরিমাণের প্রায় ৬৩ শতাংশ।


রয়টার্সের তথ্য অনুযায়ী, এর আগেও যুক্তরাষ্ট্র তিন দফায় মোট ১২ কোটি ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল অফার করেছিল। তবে তেল কোম্পানিগুলো তার মধ্যে মাত্র ৮ কোটি ব্যারেলেরও কম তেল ধার নিয়েছে, যা অফার করা পরিমাণের প্রায় ৬৩ শতাংশ।

জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের এই কৌশলগত রিজার্ভে (এসপিআর) প্রায় ৩৯ কোটি ৮০ লাখ ব্যারেল তেল মজুত রয়েছে। বাজার বিশ্লেষকরা জানান, এই বিশাল পরিমাণটি দিয়ে সারা বিশ্বের মাত্র চার দিনের চাহিদা মেটানো সম্ভব। (সূত্র : আলজাজিরা)

এফআর


  বিষয়:   বাজার  নিয়ন্ত্রণ  ব্যারেল  তেল  ঋণ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: