আমিরাতের নাগরিকদের জন্য ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাত নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত আমিরাতের নাগরিকদের অবিলম্বে

2026-05-01T20:15:11+00:00
2026-05-01T20:15:11+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আমিরাতের নাগরিকদের জন্য ইরান, লেবানন, ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:১৫ পিএম 
নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ করেছে। সেই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত আমিরাতের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার এবং নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Advertisement
বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের পরিস্থিতির বর্তমান পরিবর্তনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ।


এতে আরও জানানো হয়েছে, ওই তিন দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশে ফেরার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে জরুরি সহায়তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা করেছে ইরান। এ বিষয়ে সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা চেয়ে পায়নি আমিরাত। এর প্রেক্ষিতে দেশটি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্যে ফাটল দেখা দিয়েছে। এর সুফল পেতে পারে পশ্চিমারা।

/কেএইচও
  বিষয়:   আমিরাত  নাগরিক  ইরান  লেবানন  ইরাক  ভ্রমণে নিষেধাজ্ঞা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: