অবৈধ অভিবাসন রোধে চালানো এক সমন্বিত অভিযানে ২৩১ জনকে আটক করেছে উগান্ডার পুলিশ। আটকদের মধ্যে ৬২ নাইজেরীয়সহ বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানিসহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী কাম্পালার আদজুমানি, বুকোটো-নটিন্ডা এলাকায় দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এক বিবৃতিতে উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ভ্যানগার্ড এ তথ্য জানিয়েছে।
আটকদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়াও ঘানা, মিয়ানমার, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নাগরিক রয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বিপুলসংখ্যক বিদেশি উগান্ডায় বসবাস বা কাজ করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়েছিল অভিযান।
আটক ব্যক্তিদের মধ্যে ১৬৯ জন পুরুষ, বাকি ৬২ জন নারী। তাদের কারো কাছ থেকে উগান্ডায় বসবাসের জন্য প্রয়োজনীয় কোনো বৈথ নথি বা কাগজপত্র পায়নি উগান্ডার পুলিশ। এমনকি অনেকের কাছে পাসপোর্টও পাওয়া যায়নি।
/কেএইচও