উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রাশেদা বেগম (৪৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১ মে) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম

2026-05-01T22:43:23+00:00
2026-05-01T22:43:23+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উখিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:৪৩ পিএম 
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় রাশেদা বেগম (৪৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিধানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement
নিহত রাশেদা বেগম ওই এলাকার আবুল হাসেমের স্ত্রী।

পুলিশের প্রাথমিক ধারণা, রাশেদা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে নিহতের স্বামী আবুল হাসেম ঘরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

/কেএইচও/কেআই
  বিষয়:   উখিয়া  গৃহবধূ  ঝুলন্ত মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: