সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের সরকারি বিভিন্ন দফতরে শূন্য থাকা পদে নিয়োগে ৬ মাস, এক বছর ও ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

2026-05-01T23:21:45+00:00
2026-05-01T23:38:50+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
জাতীয়
সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:২১ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ১১:৩৮ পিএম
সংগৃহীত ছবি
দেশের সরকারি বিভিন্ন দফতরে শূন্য থাকা পদে নিয়োগে ৬ মাস, এক বছর ও ৫ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানিয়েছেন। বর্তমানে কর্মপরিকল্পনায় থাকা ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এমনটা জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের’ উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। 


ইতোমধ্যে শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ ও নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) দ্রুত পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোয় পত্র পাঠানো হয়েছে।

সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বজায় রাখতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

/কেএইচও


  বিষয়:   চাকরিপ্রার্থী  সরকারি  সুখবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: