আইসিসি র‍্যাংকিংয়ে শান্ত-জ্যোতিদের বড় লাফ

ক্রীড়া ডেস্ক

খেলা

পুরুষদের টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিশ্বাস ফেলছে শান্তরা এবং নারী ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানকে পেছনে ফেলেছে।শুক্রবার (১

2026-05-01T23:06:02+00:00
2026-05-01T23:06:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইসিসি র‍্যাংকিংয়ে শান্ত-জ্যোতিদের বড় লাফ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১১:০৬ পিএম 
আইসিসি র‍্যাংকিংয়ে শান্ত-জ্যোতিদের বড় লাফ। ছবি : সংগৃহীত
পুরুষদের টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিশ্বাস ফেলছে শান্তরা এবং নারী ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির দল পাকিস্তানকে পেছনে ফেলেছে।

শুক্রবার (১ মে) বিকেলে বার্ষিক দলগত র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

২০২৫ সালের মে থেকে এই পর্যন্ত সকল ম্যাচের ফলাফল শতভাগ বিবেচনায় রেখে এবং আগের দুই বছরের ৫০ শতাংশ ফল ধরে এই র‌্যাংকিং হালনাগাদ করা হয়েছে। হালনাগাদ করা এই তালিকায় পুরুষদের টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন নেই।

তিন পয়েন্ট যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার পাশে। ১৩১ পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে দাপট দেখাচ্ছে। দক্ষিণ আফ্রিকার পাশেও যোগ হয়েছে আরও তিন পয়েন্ট। ১১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। ইংল্যান্ডকে (১০২) টপকে এক ধাপ এগিয়ে তিনে উঠেছে ভারত (১০৪)। পাঁচ নম্বরে আছে নিউজিল্যান্ড, তাদের পয়েন্ট ১০১। বার্ষিক হালনাগাদ করা র‌্যাংকিংয়ে এগিয়েছে পাকিস্তানও। ৮৯ পয়েন্ট নিয়ে তারা শ্রীলঙ্কাকে (৮৬) নিচে নামিয়ে ষষ্ঠ স্থানে। শীর্ষ দশে থাকা অন্যরা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। রেটিং বিবেচনায় নেওয়া সময়ের মধ্যে শর্ত মেনে ৮ ম্যাচ না খেলায় আয়ারল্যান্ড র‌্যাংকিংয়ের বাইরে ছিটকে গেছে।  নাজমুল হোসেন শান্তদের চারটি রেটিং পয়েন্ট বেড়েছে। তবে আগের মতোই ৯ নম্বরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (৬৮) একদম কাছে বাংলাদেশ (৬৭)।

এদিকে মেয়েদের ওয়ানডে র‌্যাংকিংয়েও একই গল্প। অস্ট্রেলিয়া যথারীতি শীর্ষে। ইংল্যান্ড দুই নম্বরে। শীর্ষ ছয়টি স্থান অপরিবর্তিত। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পরের চার দল। বাংলাদেশ পাকিস্তানকে (৭২) টপকে সপ্তম স্থানে। ৭৩ পয়েন্ট নিগার সুলতানা জ্যোতিদের। গত তিন বছরে শর্ত মেনে আট ওয়ানডে না খেলায় র‌্যাংকিংয়ে জায়গা হয়নি থাইল্যান্ড ও নেদারল্যান্ডসের। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ক্রিকেট  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: