ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে থামছে না সহিংসতা। টানা বিমান হামলায় নতুন করে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।স্থানীয়

2026-05-02T06:15:44+00:00
2026-05-02T06:15:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:১৫ এএম 
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২। ছবি : বিবিসি
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে থামছে না সহিংসতা। টানা বিমান হামলায় নতুন করে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, শুক্রবার (২ এপ্রিল) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় বড় ধরনের বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার পরপরই উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজতে অভিযান শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার তীব্রতায় পুরো আবাসিক এলাকা কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু ভবন ধসে পড়ে এবং আশপাশের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন

একই দিনে দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকা, বিশেষ করে টায়ার ও নাবাতিয়েহর আশপাশেও হামলার ঘটনা ঘটে। এসব হামলায় আরও অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংস করা হয়েছে বাড়িঘর, একটি ধর্মীয় স্থাপনা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, হামলার আগে কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও আগের দিনের হামলায় কোনো সতর্কতা ছিল না। ফলে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বেড়ে গেছে।

এএডি/


  বিষয়:   ইসরায়েল  বিমান  হামলা  লেবানন  নিহত  যুদ্ধ  বিরতি  প্রাণহানি  ভয়াবহ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: