১৬ বছর পর মামলা থেকে মুক্তি পেল ভারতী সিং

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

কমেডিয়ান ভারতী সিং ও উপস্থাপক শেখর সুমনের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর আগে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে বম্বে

2026-05-02T11:31:07+00:00
2026-05-02T11:31:07+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
১৬ বছর পর মামলা থেকে মুক্তি পেল ভারতী সিং
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩১ এএম 
কমেডিয়ান ভারতী সিং। সংগৃহীত ছবি
কমেডিয়ান ভারতী সিং ও উপস্থাপক শেখর সুমনের বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর আগে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। ২০১০ সালে ‘কমেডি সার্কাস কা জাদু’ অনুষ্ঠানে বলা একটি সংলাপকে কেন্দ্র করে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এই মামলা করা হয়েছিল।

অনুষ্ঠানের একটি পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’- এই বাক্যটি নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে যে এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

শুনানিতে বিচারপতি অমিত বোরকার স্পষ্ট বলেন, প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো বিষয়বস্তুতে কেউ অপমানিত বোধ করলেই শিল্পী বা বিচারকদের বিরুদ্ধে মামলা করা সমীচীন নয়। কোনো অনুষ্ঠানে কেবল খাবারের নাম উল্লেখ করাকে ধর্মের অপমান বলে গণ্য করা যায় না। এর জন্য সুস্পষ্ট আক্রমণের প্রমাণ থাকা জরুরি।

আদালত রায়ে আরও উল্লেখ করে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক এবং হাসির আবহ তৈরির জন্যই শব্দগুলো ব্যবহার করা হয়েছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য ছিল না। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই মামলাটি খারিজ করা হয়।

/কহু


  বিষয়:   মামলা  ভারতী সিং 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: