লোহাগাড়ায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি অপবাদে এক শিশুকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের রোসাঈঙ্গাঘোনা আউলিয়ামসজিদের পাশে

2026-05-02T12:50:33+00:00
2026-05-02T12:53:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় চুরির অপবাদে শিশুকে নির্যাতন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:৫০ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ১২:৫৩ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি অপবাদে এক শিশুকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের রোসাঈঙ্গাঘোনা আউলিয়া
মসজিদের পাশে মোহাম্মদিয়া হেফজখানায় এ ঘটনা ঘটে। 

হেফজখানার দানবক্স থেকে টাকা চুরির অপবাদে চুনতী ইউপি চেয়ারম্যানের ছেলে সোহেল ইসলাম তাকে বেধড়ক পিটিয়ে নির্যাতন করেন। নির্যাতনের শিকার তানজিম এহেসান তানিম (১০) চুনতী আনসার-ভিডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও চুনতী ৪ নম্বর ওয়ার্ডের হাটখোলা মুড়ার সিএনজি চালক নেজাম উদ্দিনের ছেলে।

সরেজমিনে জানা যায়, তানিম জুমার নামাজ পড়তে চুনতী আউলিয়া মসজিদে যায়। পাশে মোহাম্মদিয়া হেফজখানায় ওজু করে দানবাক্সের পাশে দাঁড়ায়। তখন হেফজখানার পরিচালক ও চুনতী ইউপি চেয়ারম্যান ইয়াছিন মাঝির ছেলে সোহেল ইসলাম তাকে হেফজখানায় ডেকে পাঠায়। কিছু বুঝে উঠার আগেই দানবাক্সের টাকার চুরি অপবাদে শিশুটিকে বেধড়ক পেটাতে শুরু করে চেয়ারম্যানের ছেলে সোহেল। এ ঘটনায় শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে।


স্থানীয়রা তাকে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। শিশুর স্বজনরা উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যেতে চাইলে বাধা দেয় চেয়ারম্যানের লোকজন। চেয়ারম্যানের ভয়ে আইনগত ব্যবস্থা নিতেও ভয় পাচ্ছেন শিশুর বাবা।

শিশুটির বাবা মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় বিচার চাইতে গেলে অভিযুক্তের বাবা চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন। উল্টো আমাদের হুমকি ধমকি দেন। তার আহত ছেলেকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা সদরে নিতে বাধা দেয় চেয়ারম্যানের লোকজন। তাই বাধ্য হয়ে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে হয়।

অভিযুক্ত চেয়ারম্যানের ছেলে সোহেল ইসলামকে ফোনে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য

চুনতী ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. ইয়াছিন মাঝি বলেন, এটা সামান্য বিষয়। সামাজিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টার করা হচ্ছে। 

চুনতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্বাস আলী বলেন, এ বিষয়ে ভুক্তভোগী কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   চুরির অপবাদ  শিশু  নির্যাতন  লোহাগাড়া  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: