ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

খেলা

‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের মাধ্যমে আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

2026-05-02T14:53:24+00:00
2026-05-02T14:53:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে : আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৫৩ পিএম 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত
‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের মাধ্যমে আজ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, তৃণমূলে যে প্রতিভা আছে, তা অনেক সময় দৃশ্যমান হয় না। 

শনিবার (২ মে) সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, ‘নির্বাচনের আগেই ইশতেহারে প্রধানমন্ত্রী স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশ গড়ার পরিকল্পনার অন্যতম অংশ ছিল স্পোর্টস। ইশতেহার বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকার ইতিমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা চালু করেছে।’ 

তিনি বলেন, ‘‘সিলেটে গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছেন। আশা করছি বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম উপস্থিত থেকে একসঙ্গে ৬৪ জেলায় ভার্চুয়ালি ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।’’


উদ্বোধনী ভেন্যু হিসেবে ঢাকার পরিবর্তে সিলেটকে বেছে নেওয়ার পেছনে রয়েছে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে আমরা নতুন কুড়ি স্পোর্টস শুরু করব কি না এ বিষয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম। উনি বললেন, আমাকে ঢাকায় রাইখো না। ঢাকার বাহিরে নিয়ে যাও। সবসময় ঢাকা থেকে শুরু করা হয়। আমি চাই এটা ঢাকার বাহিরে থেকে শুরু হোক। তারই পরিকল্পনা অনুযায়ী আমরা সিলেট থেকে শুরু করছি।’ 

/কেএইচও
  বিষয়:   ক্রীড়াঙ্গন  ইতিহাস  আমিনুল হক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: