যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে ফিরছে সোমবার

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া

2026-05-02T23:36:23+00:00
2026-05-02T23:36:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে ফিরছে সোমবার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৩৬ পিএম 
জামিল আহমেদ লিমন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দুবাই হয়ে লিমনের মরদেহ আগামী সোমবার ঢাকায় ফিরছে। 

এছাড়া নিহত আরেকজন শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, জামিল আহমেদ লিমনের মরদেহ ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২ মে বাংলাদেশে পাঠানো হবে, দুবাই হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে।

বার্তায় আরো বলা হয়, নাহিদা সুলতানা বৃষ্টির ভাইকে ফ্লোরিডার পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফোন করে নিশ্চিত করা হয়েছে যে, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি বৃষ্টির। বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ‍্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ‍্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করছে।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ফ্লোরিডা  বাংলাদেশি শিক্ষার্থী  সময়ের আলো 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: