দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।শনিবার (২ মে) স্থানীয় সময় মধ্যরাতে

2026-05-03T12:58:11+00:00
2026-05-05T08:28:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৫৮ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ৮:২৮ এএম
সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) স্থানীয় সময় মধ্যরাতে একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত হাসিবুর রহমান বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। এই অকাল মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং তার সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার গভীর রাতে কাজ শেষ করে নিজের ইলেকট্রিক স্কুটারে করে বাসায় ফিরছিলেন হাসিব। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা মদ্যপ চালকের গাড়িটি তাকে পিষ্ট করে। 

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে, তার মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ার কারণে রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার (৩ মে) সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত হাসিবুর রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে তার বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন। বিদেশে আসার মাত্র চার মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

জীবনের সোনালী স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রবাসে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির শিকার হওয়ায় তার পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে হাহাকার বিরাজ করছে। দক্ষিণ কোরিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন।

বর্তমানে দক্ষিণ কোরিয়ার পুলিশ ঘাতক মদ্যপ চালককে আটক করেছে এবং দেশটির কঠোর ট্রাফিক আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনায় এমন প্রাণহানির ঘটনায় স্থানীয় কোরিয়ান প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে। 

হাসিবের পরিচিতজন ও সহপাঠীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ প্রবাসে বসবাসরত অন্যান্য শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

সময়ের আলো/টিএইচ


  বিষয়:   দক্ষিণ কোরিয়ায় মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: