পশ্চিমবঙ্গে ভোট গণনা হবে সোমবার

মুকুল বসু, কলকাতা

আন্তর্জাতিক

ভোটগ্রহণ পর্ব শেষ, এবার পালা রায়ের। সোমবার সকাল থেকেই নজর এক জায়গায়- গণনাকেন্দ্র। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের ফলাফল নির্ধারণে

2026-05-03T20:52:27+00:00
2026-05-03T20:52:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গে ভোট গণনা হবে সোমবার
মুকুল বসু, কলকাতা
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:৫২ পিএম 
বিধানসভা নির্বাচন ২০২৬। ছবি : সংগৃহীত
ভোটগ্রহণ পর্ব শেষ, এবার পালা রায়ের। সোমবার সকাল থেকেই নজর এক জায়গায়- গণনাকেন্দ্র। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ সালের ফলাফল নির্ধারণে শুরু হবে ভোটগণনা, যা ঠিক করে দেবে আগামী পাঁচ বছরের রাজনৈতিক দিকনির্দেশক।

সোমবার (৪ মে) সকাল আটটা থেকে রাজ্যজুড়ে ৭৭টি কেন্দ্রে একযোগে শুরু হবে গণনা। মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল জানা যাবে, কারণ ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত থাকায় সেটির গণনা পরে হবে। ফলে প্রায় গোটা রাজ্যের চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

নির্বাচন-পরবর্তী এই ধাপকে কেন্দ্র করে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং কড়া প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রয়েছে। শুধুমাত্র অনুমোদিত পরিচয়পত্রধারীরাই প্রবেশের সুযোগ পাচ্ছেন এবং মোবাইল ফোন বহনে রয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ হওয়ায় এবার আসল চ্যালেঞ্জ গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা। ইতিমধ্যেই শতাধিক পর্যবেক্ষক ও পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে পুরো প্রক্রিয়া তদারকির জন্য। বিভিন্ন জেলায় পর্যবেক্ষকের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট আসনের গুরুত্ব ও সংখ্যা অনুযায়ী।

গণনার প্রাথমিক ধাপে পোস্টাল ব্যালট গণনা শেষে ইভিএমের ভোট গণনা শুরু হয়। সাধারণত দুপুরের মধ্যেই কয়েক দফা গণনা শেষ হওয়ায় একটি প্রাথমিক প্রবণতা সামনে আসে। তবে চূড়ান্ত ফল নির্ভর করে একাধিক রাউন্ডের ওপর, যেখানে ফলাফল যেকোনো সময় বদলাতেও পারে।

রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন- বর্তমান শাসক দল কি আবার ক্ষমতায় ফিরবে, নাকি পরিবর্তনের হাওয়া বইবে? সেই উত্তর মিলবে দিনের শেষে, যখন গণনার প্রতিটি ধাপ পেরিয়ে স্পষ্ট হবে জনতার চূড়ান্ত রায়।

এএডি/



  বিষয়:   পশ্চিমবঙ্গ  ভোট  গণনা  সোমবার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: