হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে

2026-05-04T21:17:40+00:00
2026-05-04T21:17:40+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:১৭ পিএম 
ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের ঘন্টাব্যাপি সংঘর্ষ। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের অগ্নিকোনা ও ঈশানকোনা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নারী পুরুষ আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়ী ঘর ভাংচুর করা হয়।

সোমবার (৪ মে) আসরের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে এলাকায় একটি ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়।

পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে কয়েকজন গুরুতরে আহত হয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান-  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসএকে
  বিষয়:   হবিগঞ্জ  ফুটবল  খেলা  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: