ল্যাবএইড পরিচালক ও তার হবু স্বামীর বিরুদ্ধে দেহরক্ষীকে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে দেহরক্ষীকে মারধরের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ল্যাবএইড গ্রুপ। প্রতিষ্ঠানটিরল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীমেরবিরুদ্ধে ওঠা এই অভিযোগ

2026-05-04T22:24:00+00:00
2026-05-04T22:24:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ল্যাবএইড পরিচালক ও তার হবু স্বামীর বিরুদ্ধে দেহরক্ষীকে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ পিএম 
ল্যাবএইড নির্বাহী পরিচালক পারিসা শামীম ও তার হবু স্বামী। ছবি: সংগৃহীত
রাজধানীতে দেহরক্ষীকে মারধরের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ল্যাবএইড গ্রুপ। প্রতিষ্ঠানটির ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিসা শামীমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এখন শুধু হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই- এতে যুক্ত হয়েছে ‘সমঝোতার চেষ্টা’ এবং চাকরির প্রলোভনের প্রসঙ্গও।

পারিসা শামীম ও তার হবু স্বামীর বিরুদ্ধে এক দেহরক্ষীকে মারধর ও মদের বোতল দিয়ে মাথায় আঘাত করার গুরুতর অভিযোগ উঠেছে। আহত দেহরক্ষী শাহীনুর ইসলাম অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিসা শামীম ও তার হবু স্বামী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় শাহীনুর ইসলামকে ডেকে নেন। সেখানে এক পর্যায়ে তার হবু স্বামী মদের বোতল দিয়ে শাহীনুরের মাথায় আঘাত করেন। এতে তার কপাল ফেটে রক্তপাত শুরু হয়। জীবন বাঁচাতে শাহীনুর ওই বাসা থেকে পালিয়ে আসেন।
আরও পড়ুন

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহীনুর ইসলাম লিখিত একটি অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগটি আমলযোগ্য না হওয়ায় তা সরাসরি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার পরই নতুন মোড় নেয় পরিস্থিতি। ভুক্তভোগীর দাবি, বিষয়টি চাপা দিতে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এমনকি তাকে অন্য শাখায় বেশি বেতনে চাকরি দেওয়ার প্রস্তাব দিয়ে অভিযোগ প্রত্যাহারের ইঙ্গিতও দেওয়া হয়।

এদিকে ধানমন্ডি থানার ওসি (অপারেশন) রেজানুর রহমান জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে। পুলিশ উভয় অভিযোগই খতিয়ে দেখছে।

এএডি/


  বিষয়:   ল্যাবএইড  কর্মকর্তা  বিতর্ক  চাকরি  প্রলোভন  মীমাংসা  হামলা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: