বাংলার পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়কে স্বাগত জানিয়েছেন ভারতের

2026-05-05T09:21:34+00:00
2026-05-05T09:21:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাংলার পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে : মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:২১ এএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সোমবার ৪ মে) সন্ধ্যায় নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে বিজয়ী কর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘বাংলার পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে’। এই জয়কে কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয় বরং জনগণের মানসিকতার পরিবর্তন হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে বাংলার মানুষ ভয়মুক্ত হয়ে উন্নয়নের আত্মবিশ্বাসে পরিপূর্ণ এক নতুন অধ্যায় শুরু করেছে।

বিজয়ী ভাষণে প্রধানমন্ত্রী মোদি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দীর্ঘদিনের বিরোধ কাটিয়ে জনস্বার্থে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পগুলো অবিলম্বে কার্যকর করা হবে। 

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলার মানুষ এখন এমন রাজনীতি চায় যা দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই লক্ষ্যেই তারা উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। তিনি এই সাফল্যের কৃতিত্ব বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করে বলেন, এই জয়ের ফলে পূর্ব ভারতের ‘পূর্বোদয়’ বা উত্থানের সংকল্প আরও শক্তিশালী হবে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি কংগ্রেস এবং সমাজবাদী পার্টির পরাজয় নিয়েও প্রধানমন্ত্রী কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা নারী কোটা বিল আটকে দিয়েছিল, সেই দলগুলোকে ‘নারীদের রোষের’ সম্মুখীন হতে হয়েছে।

প্রাচীন ভারতের তিন শক্তিশালী স্তম্ভ অঙ্গ (বিহার), বঙ্গ (বাংলা) এবং কলিঙ্গ (ওড়িশা) একযোগে এনডিএ-কে বেছে নেওয়ায় তিনি গর্ব প্রকাশ করেন। মোদির মতে, উন্নত ভারত গড়ার যাত্রায় পূর্ব ভারতের এই রাজনৈতিক জাগরণ অপরিসীম তাৎপর্য বহন করে এবং এটি ভারতের সামগ্রিক স্থিতিশীলতা ও অগ্রগতির পথকে আরও প্রশস্ত করবে।

পরিশেষে প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত কেবল স্বপ্ন নয় বরং বাস্তব সুযোগ ও দ্রুত উন্নয়ন চায়। বাংলার এই পরিবর্তন প্রমাণ করেছে যে সাধারণ মানুষ এখন বিভাজন নয় বরং আস্থার রাজনীতিতে বিশ্বাসী। 

কেন্দ্রীয় সরকার বাংলার এই নতুন অধ্যায়কে রাঙিয়ে তুলতে এবং রাজ্যের সার্বিক কল্যাণে সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বস্ত করেন। মোদির এই বক্তব্য রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিজেপির অবস্থানকে আরও সুসংহত করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: এনডিটিভি।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: