সাফল্য ও স্মৃতি নিয়ে ক্যাবরেরার বিদায়

ক্রীড়া প্রতিবেদক

খেলা

অবসান হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধ্যায়ের। গত এপ্রিলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে

2026-05-06T01:23:29+00:00
2026-05-06T01:23:29+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
সাফল্য ও স্মৃতি নিয়ে ক্যাবরেরার বিদায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:২৩ এএম 
সংগৃহীত ছবি
অবসান হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধ্যায়ের। গত এপ্রিলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে লাল-সবুজ প্রতিনিধিদের প্রধান কোচের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি। এর মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে টানা সবচেয়ে দীর্ঘ সময় কোচের দায়িত্ব পালন করার অনন্য এক কীর্তি গড়ে সসম্মানেই বিদায় নিলেন এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান।

বিদায়বেলায় বাংলাদেশকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ক্যাবরেরা। সামজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ক্যাবরেরা লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আমার যাত্রা শেষ হচ্ছে। চার বছর চার মাস পর যা বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে একজন প্রধান কোচের দীর্ঘতম মেয়াদ, আমি এমন কিছু অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি, যার প্রতিটি মুহূর্ত ছিল সার্থক। মাঠের ভেতরে ও বাইরে, আমরা অনেক দূর এগিয়েছি। কয়েকশ দর্শকের সামনে খেলা থেকে শুরু করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাত কাটানো, আমরা এমন সব মুহূর্ত তৈরি করেছি, যা বাংলাদেশ ফুটবলের ইতিহাসে চিরকাল থেকে যাবে।’

ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ফুটবলে যেমন সাফল্যের সুবাতাস বয়েছিল, তেমনি ছিল নানা চড়াই-উতরাই। তার কোচিং ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় ছিল সাফ চ্যাম্পিয়নশিপে দলকে সেমিফাইনালে তোলা। দীর্ঘ প্রতীক্ষার পর সাফের সেমিতে পা রাখায় সে সময় ফুটবল ভক্ত ও বোদ্ধাদের দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। মাঠে খেলোয়াড়দের মাঝে আধুনিক ফুটবলীয় মানসিকতা তৈরির চেষ্টায় ক্যাবরেরা শুরু থেকেই ছিলেন বেশ তৎপর।

নিজের সফলতার কথা বলতে গিয়ে ক্যাবরেরা লেখেন, ‘একসঙ্গে আমরা একটি শক্তিশালী দল এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলেছি, যা আমাদের এই উপমহাদেশের শক্তিশালী জাতীয় দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছে। এর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছি, যেমন ১৪ বছর পর সাফ সেমিফাইনালে পৌঁছানো, ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো আনুষ্ঠানিক ম্যাচে ভারতকে হারানো এবং ২০১৬ সালের পর সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিংয়ে পৌঁছানো।

তবে সাফল্যের মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়েছে তাকে। পরবর্তী সময়ে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা রক্ষা করতে না পারা এবং বিশেষ কিছু কৌশল ও খেলার ধরন নিয়ে সমর্থকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোল খরা এবং কৌশলের সীমাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্যালারিতে কোচ পরিবর্তনের জোর দাবি উঠেছিল কয়েক দফায়।

এতসব সমালোচনা সত্ত্বেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বরাবরই ক্যাবরেরার ওপর অবিচল আস্থা বজায় রেখেছে। অনেক কোচের বিদায় যেখানে মাঝপথে বরখাস্ত বা নাটকীয় পদত্যাগের মধ্য দিয়ে হয়, ক্যাবরেরার ক্ষেত্রে তেমনটি ঘটেনি। বরং পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চার বছর চার মাসের পূর্ণ মেয়াদ শেষ করেই ডাগআউট ছেড়েছেন তিনি।


  বিষয়:   বাংলাদেশ জাতীয় ফুটবল দল  হ্যাভিয়ের ক্যাবরেরা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: