‘আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের শিক্ষাব্যবস্থায় নতুন একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক আমিনুল হক। তিনি

2026-05-06T12:34:40+00:00
2026-05-06T12:34:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৩৪ পিএম 
জেলা প্রশাসক সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি : সংগৃহীত
দেশের শিক্ষাব্যবস্থায় নতুন একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক আমিনুল হক। তিনি জানিয়েছেন, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ‘শিক্ষাক্ষেত্রে যেমন অনেক বিষয় বাধ্যতামূলক করা হয়েছে, এবার আমরা খেলাধুলাকেও সেই তালিকায় আনছি।’

তার ভাষায়, ২০২৭ সাল থেকে নতুন শিক্ষাবর্ষে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ঢাকাসহ সারাদেশে খেলার মাঠ রক্ষা ও নতুন মাঠ তৈরি নিয়ে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রী জানান, খালি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো খালি জায়গা পেলেই সেখানে খেলার উপযোগী মাঠ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। আধুনিক স্টেডিয়াম বা বড় অবকাঠামোর দিকে না গিয়ে সহজ ও ব্যবহারযোগ্য খেলার মাঠ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত মাঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিটি এলাকায় খেলার সুযোগ তৈরি করতে হবে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদের মতে, শিক্ষায় খেলাধুলা বাধ্যতামূলক হলে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি উন্নত হবে। তবে এর বাস্তবায়নে মাঠ, প্রশিক্ষক ও অবকাঠামো উন্নয়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এএডি/


  বিষয়:   বছর  শিক্ষা  খেলাধুলা  বাধ্যতামূলক  ক্রীড়া প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: