সবকিছু কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত

সময়ের আলো ডেস্ক

ফিচার

তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে মানুষের জীবনে যেন আর কিছুই গোপন নেই। বেশির ভাগ মানুষই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিত্যদিনের সব কর্মকাণ্ড শেয়ার

2026-05-06T17:41:35+00:00
2026-05-06T18:16:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
সবকিছু কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৬:১৬ পিএম
সংগৃহীত ছবি
তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার যুগে মানুষের জীবনে যেন আর কিছুই গোপন নেই। বেশির ভাগ মানুষই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিত্যদিনের সব কর্মকাণ্ড শেয়ার করতে পছন্দ করেন। কিন্তু সবকিছু কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত?

বিশেষজ্ঞদের মতে, ‘সবকিছু সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করা মানসিক সুস্থতার জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। অনেক ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব রয়েছে।’

আসুন জেনে নিই, কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু শেয়ার করা উচিত নয়-

ব্যক্তিগত গোপনীয়তা
ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা উচিত। যেমন: আপনার পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার, জন্ম তারিখ, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা উচিত নয়। এটি আপনাকে সাইবার হয়রানির ঝুঁকিতে ফেলতে পারে।

কর্মক্ষেত্রে নিয়মনীতি
কর্মক্ষেত্রে সাধারণত বিভিন্ন নিয়মনীতি মেনে চলতে হয়। অনেক কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করে দেওয়া হয়। পেশাগত জীবনে বিভিন্ন ধরনের তথ্য গোপন রাখার প্রয়োজনে এমন নীতি নির্ধারণ করা হয়। এই নিয়ম ভঙ্গ করা অনুচিত।

ব্যক্তিত্ব বজায় রাখা
সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শেয়ার করার আগে ভেবে দেখবেন, তা আপনার ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করবে কি না। এমন কিছু শেয়ার করবেন না, যাতে আপনার সম্পর্কে মানুষ নেতিবাচক ধারণা পোষণ করে। আপত্তিকর বার্তা শেয়ার করা থেকে নিজেকে বিরত রাখুন। এতে আপনার ভাবমূর্তি নষ্ট  হতে পারে। এমনকি অন্যদের সম্পর্কে কিছু পোস্ট করার আগে খেয়াল রাখবেন, তা যেন তাদের ক্ষতির কারণ না হয়।

জবাবদিহিতা এড়াতে
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জিনিস শেয়ার করার ফলে কখনো কখনো আপনাকে অন্যদের কাছে জবাবদিহি করতে হতে পারে। তাই নিজের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব আড়ালে রাখুন। ঝামেলা এড়াতে চাইলে শেয়ার করার ক্ষেত্রে নিজেকে সংযত হওয়া রাখুন।

সম্পর্ক সুন্দর রাখতে
যা খুশি তাই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে অনেক ক্ষেত্রেই বিভিন্ন জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই এ ব্যাপারে সতর্ক থাকুন।

সাংসারিক ঝামেলা এড়াতে
সাংসারিক জীবনের অনেক বিষয়ই মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন। এতে সংসার জীবনে অনেক সময়ই অশান্তি তৈরি হয়। বিশেষ করে সংসার জীবন সম্পর্কে কোনো নেতিবাচক ব্যাপার বা ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা উচিত নয়।

নেতিবাচকতা এড়াতে
আপনি যদি শিল্পানুরাগী মানুষ হন, তাহলে আপনার শিল্পচর্চা সম্পর্কে অন্যদেরও অবগত করতে পারেন। বিভিন্ন ব্যাপারে আপনার মূল্যবান মতামতও ব্যক্ত করতে পারেন। আপনি আপনার আগ্রহ কিংবা শখ সম্পর্কে পোস্ট করতে পারেন। বিভিন্ন অনুপ্রেরণামূলক উক্তি বা গল্প শেয়ার করুন। ইতিবাচক এবং উৎসাহব্যঞ্জক বার্তা শেয়ার করুন। খেয়াল রাখতে হবে, আপনার করা পোস্ট বা শেয়ার যেন কারও ওপর নেতিবাচক প্রভাব বিস্তার না করে। 
 
এমন কিছু শেয়ার করুন, যা দ্বারা অন্যরা নতুন কিছু শিখতে পারবে কিংবা উপকৃত হবে। সর্বোপরি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন এবং দায়িত্বশীল আচরণ করুন।

/মহু


  বিষয়:   সোশ্যাল মিডিয়া  শেয়ার 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: