মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুর জেলা কার্যালয়ের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য টাপেন্টাল ট্যাবলেটসহ এক যুবক আটক।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, ডিএনসি দিনাজপুর জেলা পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অভিযান চালায়। এতে তাজপুর সুকানকুড়ি এলাকার শ্রী মনির চন্দ্র রায়কে (২২) একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১৫০ টি টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।
মনির চন্দ্রকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
সময়ের আলো/জোই