চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ক্লাসিক্যাল সুইটস নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী সদর ইউনিয়নের মুন্সিপাড়ার আকতার কামাল চৌধুরী ছেলে।
বুধবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, কারখানায় খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা, রসমালাই সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।
এ সময় স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আআ