লেবাননের গ্যাস খাত সংস্কার করবে মিসর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংকটকবলিত লেবাননের জ্বালানি খাতের উন্নয়নে দেশটির গ্যাস পাইপলাইন ও অবকাঠামো সংস্কারে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে মিসর।বুধবার (৭ মে) মিসরের

2026-05-07T09:23:06+00:00
2026-05-07T09:23:06+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননের গ্যাস খাত সংস্কার করবে মিসর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:২৩ এএম 
প্রতীকী ছবি
সংকটকবলিত লেবাননের জ্বালানি খাতের উন্নয়নে দেশটির গ্যাস পাইপলাইন ও অবকাঠামো সংস্কারে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে মিসর। 

বুধবার (৭ মে) মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি’র উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি এমন এক সময়ে সম্পন্ন হলো যখন জর্ডান, সিরিয়া এবং লেবানন যৌথভাবে ‘আরব গ্যাস পাইপলাইন’ প্রকল্প পুনরায় সচল করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

Advertisement
মিসরের পেট্রোলিয়াম মন্ত্রী করিম বাদাউই এবং লেবাননের জ্বালানি মন্ত্রী জো সাদ্দি নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জানিয়েছেন, এই চুক্তিটি মূলত গত ডিসেম্বরে তার বৈরুত সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলোরই প্রতিফলন। তিনি লেবাননের জ্বালানি খাতে স্থায়িত্ব নিশ্চিত করতে এবং অবকাঠামোগত সংকট নিরসনে কায়রো’র দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

চুক্তির পরপরই দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মিসরের পেট্রোলিয়াম মন্ত্রী করিম বাদাউই এই উদ্যোগকে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন।

গত সপ্তাহের শুরুতে জর্ডানের জ্বালানি মন্ত্রী সালেহ খারাবশেহ ঘোষণা করেছিলেন, জর্ডান, সিরিয়া এবং লেবানন আরব গ্যাস পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বিনিময়ে একটি সমঝোতায় পৌঁছেছে। 

নতুন এই ব্যবস্থার অধীনে জর্ডান তার অবকাঠামো ব্যবহার করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে এবং তা পুনরায় গ্যাসে রূপান্তরিত করে পাইপলাইনের মাধ্যমে সিরিয়া ও লেবাননে সরবরাহ করবে। ১২০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই আরব গ্যাস পাইপলাইনটি মূলত মিসরের গ্যাস লেভান্ট অঞ্চলের দেশগুলোতে এবং ভবিষ্যতে ইউরোপে পাঠানোর উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ এবং বাশার আল-আসাদ সরকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই বিশাল প্রকল্পের কাজ দীর্ঘ সময় বন্ধ ছিল। তবে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তন, আসাদের পতন এবং প্রেসিডেন্ট আহমদ আল-শারা’র নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হওয়ার পর সেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। 

এর ফলে দীর্ঘ স্থবিরতা কাটিয়ে আবারও এই আঞ্চলিক গ্যাস পাইপলাইনটি সচল করার পথ প্রশস্ত হলো। এই প্রকল্পের সফল বাস্তবায়ন লেবাননের দীর্ঘদিনের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের টেকসই সমাধানে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সময়ের আলো/টিএইচ
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: