ভার্জিন মেরির মুখে জ্বলন্ত সিগারেট গুঁজে দিল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে ভার্জিন মেরির মূর্তিকে অবমাননা করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র

2026-05-07T10:42:59+00:00
2026-05-07T10:42:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভার্জিন মেরির মুখে জ্বলন্ত সিগারেট গুঁজে দিল ইসরায়েলি সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৪২ এএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ লেবাননের একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে ভার্জিন মেরির মূর্তিকে অবমাননা করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। দক্ষিণ লেবাননের ডেবেল নামক একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, একজন ইসরায়েলি সেনা সদস্য ভার্জিন মেরির মূর্তির মুখে একটি জ্বলন্ত সিগারেট চেপে ধরেছেন। এই ঘটনার পর খ্রিস্টান সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান হামলা ও বিদ্বেষমূলক আচরণ নিয়ে নতুন করে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, ছবিটি কয়েক সপ্তাহ আগে তোলা হয়েছিল। এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছে, ওই সেনার আচরণ ‘একজন যোদ্ধার কাছ থেকে প্রত্যাশিত মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী’।

 তবে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়; বরং গত কয়েক মাস ধরে খ্রিস্টান ধর্মীয় প্রতীক এবং যাজকদের ওপর একাধিক হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। গত এপ্রিলের শুরুতে দক্ষিণ লেবাননের আরেকটি স্থানে এক ইসরায়েলি সেনাকে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙচুর করতে দেখা গিয়েছিল।

ধর্মীয় স্থাপনা অবমাননার পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর শারীরিক লাঞ্ছনার ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি অধিকৃত পূর্ব জেরুজালেমের মাউন্ট জিওনে অবস্থিত খ্রিস্টান ও ইহুদি উভয়ের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত ‘সেনাকল’ এর সামনে ৪৮ বছর বয়সী একজন খ্রিষ্টধর্মীয় সন্ন্যাসিনী (নান) হামলার শিকার হন। 

এ ছাড়া ফিলিস্তিনি ও লেবানিজ খ্রিস্টান এলাকাগুলোতে নিয়মিত সামরিক অভিযান এবং ধর্মীয় উপাসনালয়ে বাধা দেওয়ার ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে এসেছে।

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ধর্মীয় প্রতীকগুলোকে লক্ষ্যবস্তু করা পরিস্থিতিকে আরও জটিল ও সাম্প্রদায়িক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ভ্যাটিকানসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্রিস্টান সংগঠন এই অবমাননাকর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। 

লেবানন সরকার এই ঘটনাকে একটি ‘উস্কানিমূলক অপরাধ’ হিসেবে অভিহিত করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড ওই অঞ্চলের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

সূত্র: মিডল ইস্ট আই

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: