স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের আদেশ

আদালত প্রতিবেদক

আইন-আদালত

দুর্নীতির অভিযোগ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ

2026-05-07T17:06:16+00:00
2026-05-07T17:06:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
স্বামীসহ জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের আদেশ
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:০৬ পিএম 
ফারজানা ইসলাম। ছবি : সংগৃহীত
দুর্নীতির অভিযোগ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য এবং একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দ করা প্রয়োজন।

সময়ের আলো/আআ


  বিষয়:   স্বামী  জাবি  উপাচার্য  ফারজানা  আয়কর  নথি  জব্দ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: