আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রবাস

আফ্রিকার দেশ মোজাম্বিকে মারা গেছেন চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ রুবেল। তিনি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার জাকের হোসেনের

2026-05-07T17:59:34+00:00
2026-05-07T17:59:34+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রবাস
আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:৫৯ পিএম 
মোহাম্মদ রুবেল। ছবি : সময়ের আলো
আফ্রিকার দেশ মোজাম্বিকে মারা গেছেন চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ রুবেল। তিনি উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার জাকের হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের মুরুমবালা জেলায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, বুধবার রাতে ঘুমানোর পর বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ঘুম থেকে উটেননি। পরে পাশের বাসার এক বাংলাদেশি তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে টিন কেটে ঘরে প্রবেশ করলে রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে চিকিৎসার জন্য কিলিমান শহরে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

/এসএকে

  বিষয়:   আফ্রিকায় বাংলাদেশি যুবকের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: