ইরানের হাতেই থাকা উচিত হরমুজের নিয়ন্ত্রণ : মোহসেন রেজায়ী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা

2026-05-07T19:30:14+00:00
2026-05-07T19:30:14+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের হাতেই থাকা উচিত হরমুজের নিয়ন্ত্রণ : মোহসেন রেজায়ী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩০ পিএম 
মোহসেন রেজায়ী। ছবি : সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মোহসেন রেজায়ী বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। পারমাণবিক ইস্যুতেও ইরান কারও সঙ্গে আলোচনা করবে না বলেন তিনি। 

বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার এবং বর্তমানে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহসেন রেজায়ী প্রতিপক্ষকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাত থেকে বেরিয়ে গেলে শত্রুপক্ষ আবারও এটিকে ইরান ও এর জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে।

Advertisement
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে। 

রেজায়ীর মতে, ইরানি মডেল অনুযায়ী অঞ্চলের দেশগুলো নিজেরাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করবে এবং বিদেশি বাহিনী (তা আমেরিকান হোক বা ইউরোপীয়) উচিত মধ্যপ্রাচ্য ত্যাগ করা। 

এর আগে তিনি বলেছিলেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে।

আরবিএন 
  বিষয়:   মোহসেন রেজায়ী  ইরান  হরমুজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: