পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩ টায় হাকিমপুর

2026-05-07T19:37:53+00:00
2026-05-07T19:39:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পুলিশের অভিযানে মাদকসহ দুইজন গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:৩৭ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৭:৩৯ পিএম
ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩ টায় হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, বুধবার (৬ মে) রাতে উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামের (৪৪) বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান চলাকালীন সময়ে আমিরুল ইসলামের স্ত্রী ও মোছা. ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আমিরুলে দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌর শহরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালায়। সেখানে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আলিহাট ইউনিয়নের জাংগই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৪) এবং পৌর শহরের মধ্যবাসুদেবপুর এলাকার হানিফ মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল (২৭)।

ওসি জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে হাকিমপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

/এসএকে


  বিষয়:   পুলিশ  অভিযান  মাদক  গ্রেপ্তার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: