নিজের লেখা নাটকে অপূর্ব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

জনপ্রিয় অভিনেতা অপূর্বর লেখা গল্প ও চিত্রনাট্যে এবার নির্মিত হলো নাটক। ‘অচেনা আমি’ শিরোনামের এই নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান

2026-05-08T03:08:02+00:00
2026-05-08T03:08:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নিজের লেখা নাটকে অপূর্ব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:০৮ এএম 
ছবি : সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা অপূর্বর লেখা গল্প ও চিত্রনাট্যে এবার নির্মিত হলো নাটক। ‘অচেনা আমি’ শিরোনামের এই নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। আর নাটকটিতে অভিনয়ও করেছেন অপূর্ব। তার বিপরীতে দেখা যাবে সময়ের অন্যতম আলোচিত মুখ নাজনীন নাহার নিহাকে। কুরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি। 

সম্প্রতি নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অপূর্ব লেখেন, সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।

অচেনা আমি নাটকটি নিয়ে তানিম রহমান অংশু বলেন, রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের কাজ এর আগে করা হয়নি। গল্পটি যখন অপূর্ব আমার সঙ্গে শেয়ার করল, তখনই ভালো লেগে যায় আমার। ওইদিনই গল্পটির ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলি।

এদিকে অপূর্বকে নিয়ে ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ বানানোর প্রস্তুতি নিচ্ছেন তানিম রহমান অংশু। এ বিষয়ে তিনি জানালেন, এখন চলছে ওয়েব সিরিজটি চিত্রনাট্যের কাজ। আগামী দুই মাসের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে। এ বছরেই শুরু হবে সিরিজের শুটিং।

সময়ের আলো/জেডি 



  বিষয়:   নাটক  অপূর্ব  ছোট পর্দা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: