হজ ভিসা ও পারমিটে অনিয়ম নিয়ে যে নির্দেশনা দিলো ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

হজসংক্রান্ত সব বিধিবিধান প্রতিপালনও সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র (পারমিট) নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে)

2026-05-08T15:05:38+00:00
2026-05-08T15:05:38+00:00
 
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
হজ ভিসা ও পারমিটে অনিয়ম নিয়ে যে নির্দেশনা দিলো ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
হজসংক্রান্ত সব বিধিবিধান প্রতিপালনও সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের অনুমতিপত্র (পারমিট) নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৮ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ হজ ভিসা ও অনুমোদিত প্রক্রিয়ার মাধ্যমেই হজ পালন করতে হবে; অন্যথায় হজযাত্রীরা আইনি জটিলতায় পড়তে পারেন।

মন্ত্রণালয়ের জানায়, সৌদি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া, সৌদিতে অবতরণের পর থেকে হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য অনুমোদিত পদ্ধতিতে দাপ্তরিক মাধ্যমে অনুমতিপত্র নেওয়ার কথা বলেছে সৌদির এই মন্ত্রণালয়।

অনুমতির শর্ত প্রতিপালনের মাধ্যমে পবিত্র স্থানগুলোতে সব ধরনের সেবা প্রাপ্তি এবং সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ ও চলাচলের শৃঙ্খলা রক্ষা করে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। অননুমোদিত মাধ্যমে বা মিথ্যা প্রলোভনে হজের অনুমতিপত্র বা ভিসা প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।


এদিকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কার্যক্রম হজযাত্রীদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বাধা সৃষ্টি করতে পারে অথবা তাদেরকে আইনি শাস্তির সম্মুখীন করতে পারে। প্রাতিষ্ঠানিক চ্যানেলে হজের অনুমতিপত্র সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতিপত্র একটি মসৃণ হজের অভিজ্ঞতা এবং নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সেবা প্রাপ্তির নিশ্চয়তা দিতে সাহায্য করবে।

সময়ের আলো/আআ


  বিষয়:   হজ  ভিসা  পারমিট  অনিয়ম  নির্দেশনা  ধর্ম মন্ত্রণালয় 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: