সেঞ্চুরি মিস হওয়ায় বউয়ের গালি খাওয়ার ভয় মুমিনুলের

ক্রীড়া ডেস্ক

খেলা

মিরপুর টেস্টের প্রথম দিনটা ছিল পুরোপুরি বাংলাদেশের দখলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু ইনিংসে দিন শেষে

2026-05-08T20:06:15+00:00
2026-05-08T20:06:15+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরি মিস হওয়ায় বউয়ের গালি খাওয়ার ভয় মুমিনুলের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:০৬ পিএম 
সংগৃহীত ছবি
মিরপুর টেস্টের প্রথম দিনটা ছিল পুরোপুরি বাংলাদেশের দখলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং মুমিনুল হকের লড়াকু ইনিংসে দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে টাইগাররা। তবে দারুণ ব্যাটিং করেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মুমিনুলকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো ‘নার্ভাস নাইন্টিজ’-এর শিকার হয়ে ৯১ রানে আউট হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

দিন শেষে সংবাদ সম্মেলনে সেঞ্চুরি মিস করার আক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে রসিকতায় পুরো পরিবেশ মাতিয়ে তোলেন মুমিনুল। হাসতে হাসতেই তিনি বলেন, না, আক্ষেপ হয়নি। এতদিন হয়নি, আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। বউ হয়তো একটু গালি দিবে। এটাই আরকি!

Advertisement
তার এমন মন্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়। তবে মজার আড়ালে কিছুটা হতাশাও ছিল বলে স্বীকার করেন তিনি।

সাজঘরে ফেরার পরের অনুভূতি নিয়ে তিনি বলেন, আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি বলতে, একশর চেয়ে আমার কাছে নিয়মিত রান করা বেশি ইম্পর্ট্যান্ট।

প্রথম দিনে বাংলাদেশ ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করে।

টানা চার ইনিংসে হাফ সেঞ্চুরি করলেও কেন সেঞ্চুরি পাচ্ছেন না সেটির কারণ এখনো পুরোপুরি খুঁজে পাননি বলেও জানান তিনি।

মুমিনুল বলেন, এটা মানসিক হতে পারে। এখনও ঠিক ধরতে পারিনি, তবে ইনশাআল্লাহ ধরে ফেলব। আমি যখন ব্যাটিংয়ে নামি, একশ করব-এমন চিন্তা মাথায় থাকে না। আমি ভাবি ৪-৫ সেশন ব্যাট করতে হবে। হয়তো এখন থেকে সেঞ্চুরি নিয়ে আরেকটু ভাবতে হবে।

সেঞ্চুরির জন্য বাড়তি মোটিভেশনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সেঞ্চুরি কে না চায়? তবে মোটিভেশন শব্দটা শুনতে ভালো লাগে না। আমি এতদিন টেস্ট খেলেছি, রান কীভাবে করতে হয় সেটা মোটামুটি জানা আছে। খুব বেশি চিন্তা না করে নিয়মমাফিক খেললেই রান আসবে।

আরবিএন 
  বিষয়:   অধিনায়ক নাজমুল হোসেন শান্ত  সেঞ্চুরি  মুমিনুল হক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: