দৌড়ে ও সাইকেল চালিয়ে ১৭ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

দৃঢ় ইচ্ছাশক্তি আর শারীরিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দেশের চার তরুণ। ১৭ দিনে কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া

2026-05-09T10:46:20+00:00
2026-05-09T16:11:16+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দৌড়ে ও সাইকেল চালিয়ে ১৭ দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৪:১১ পিএম
৪ বিজয়ী অভিযাত্রী। ছবি: সময়ের আলো
দৃঢ় ইচ্ছাশক্তি আর শারীরিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন দেশের চার তরুণ। ১৭ দিনে কক্সবাজারের টেকনাফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যন্ত প্রায় এক হাজার কিলোমিটার পথ দৌড়ে ও সাইকেল চালিয়ে পাড়ি দিয়েছেন তারা। 

শুক্রবার ১৭ দিন ১৪ ঘণ্টা পর তারা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছে এই চ্যালেঞ্জিং অভিযাত্রার সফল সমাপ্তি ঘটান।

Advertisement
গত ২১ এপ্রিল টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছিল তাদের এই রোমাঞ্চকর যাত্রা। চার তরুণের এই দলে তিনজন ছিলেন দৌড়বিদ এবং একজন ছিলেন সাইক্লিস্ট। তারা হলেন- নোয়াখালীর আসিফুল হক পাভেল (দলনেতা), টাঙ্গাইলের এহসানুল হক সানি, পঞ্চগড়ের আসিফ আকবর এবং কক্সবাজারের মোহাম্মদ আব্দুল্লাহ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহ সাইকেলে এবং বাকি তিনজন দৌড়ে এই দীর্ঘ পথ অতিক্রম করেন।


অভিযাত্রীরা জানান, কেবল রেকর্ড গড়াই তাদের মূল লক্ষ্য ছিল না। পথজুড়ে তারা পরিবেশ রক্ষা, নারী শিক্ষা এবং শিশুস্বাস্থ্যের বিষয়ে জনসচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজও করেছেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক ‘আয়রনম্যান’ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে নিজেদের শারীরিক সক্ষমতা যাচাই করাও ছিল এই যাত্রার অন্যতম উদ্দেশ্য।

দীর্ঘ এই পথ পাড়ি দেওয়া মোটেও সহজ ছিল না। প্রখর রোদ, মুষলধারে বৃষ্টি এবং গভীর রাতের নির্জন মহাসড়কের প্রতিকূলতা জয় করতে হয়েছে তাদের। তবে যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অংশ ছিল যমুনা নদী পাড়ি দেওয়া। ফেরি বা নৌকার বদলে প্রায় পাঁচ কিলোমিটার পথ সাঁতরে যমুনা পাড়ি দিয়ে অদম্য সাহসের পরিচয় দেন এই তরুণেরা।


বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছানোর পর জাতীয় পতাকা হাতে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ীরা।

দলনেতা আসিফুল হক পাভেল বলেন, ‘এটি কেবল একটি ম্যারাথন ছিল না, এটি ছিল ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। আমরা প্রমাণ করতে চেয়েছি যে, তরুণদের ইচ্ছা থাকলে যেকোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব।’

এই চ্যালেঞ্জিং অভিযানে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত ছিল অপসোনিন ফার্মা লিমিটেড। এ ছাড়া সহযোগিতা করেছে ওয়েভ লাইফস্টাইল, ব্রাদার্স ইউনাইটেড ক্লাব, ট্রাভেলগ্রাফ, বৈরাগ মুন্সী সিকিউরিটি সার্ভিস লিমিটেড, ওয়্যার কালেক্টস এবং রান ফর বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

টেকনাফ থেকে তেঁতুলিয়ার এই সফল যাত্রা দেশের তরুণ প্রজন্মের মাঝে অ্যাডভেঞ্চার ও সামাজিক সচেতনতার নতুন উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/মহু
  বিষয়:   টেকনাফ  তেঁতুলিয়া  অভিযাত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: