দুই বাস চালকের খোশগল্পে ঝরল ৩ প্রাণ

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একই পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। চলন্ত অবস্থায় দুই বাসের চালকের মধ্যে

2026-05-09T14:47:34+00:00
2026-05-09T15:54:16+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দুই বাস চালকের খোশগল্পে ঝরল ৩ প্রাণ
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ৩:৫৪ পিএম
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মারছা পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একই পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। চলন্ত অবস্থায় দুই বাসের চালকের মধ্যে নিজেদের মধ্যে কথা বলার খামখেয়ালিপনায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ফোর সিজন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ফিরোজ খান জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা পরিবহনের দুটি বাস ওই এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় দুই চালক একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায় এবং সড়কের দুপাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। বাসের ভেতর ও নিচে আটকে পড়া ১০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকের হাত ও পা কেটে গেছে। আহতদের উদ্ধার করে পদুয়া ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাত্তার বলেন, দুটি বাস সড়কের দুপাশে রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনজনের মরদেহ লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরবিএন 


  বিষয়:   কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক  লোহাগাড়া  মারছা পরিবহন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: