‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ অ্যাওয়ার্ড পেলেন সালাহউদ্দিন সুমন

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

ভ্রমণবিষয়ক ডিজিটাল স্টোরিটেলিং-এ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব

2026-05-09T21:52:17+00:00
2026-05-09T22:39:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ অ্যাওয়ার্ড পেলেন সালাহউদ্দিন সুমন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫২ পিএম  আপডেট: ০৯.০৫.২০২৬ ১০:৩৯ পিএম
ছবি : সময়ের আলো
ভ্রমণবিষয়ক ডিজিটাল স্টোরিটেলিং-এ বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব সালাহউদ্দিন সুমন। 

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই পুরস্কার তুলে দেয়। 

সালাহউদ্দিন সুমন সাবেক বিবিসি সাংবাদিক এবং জনপ্রিয় ট্রাভেল প্ল্যাটফর্‌ম ‘বেঙ্গল ভিসতার’-এর প্রতিষ্ঠাতা। বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে তার অনুসারীর সংখ্যা ৭০ লাখেরও বেশি। 

পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন সুমন বলেন, ‘এমন একটি প্ল্যাটফর্‌ম থেকে সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। খ ম হারুন, শাকূর মজিদ ও আহসান হাবীবের মতো বরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই স্বীকৃতি আমাকে ধন্য করেছে।’


যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত— সেই লক্ষ্য থেকেই আমরা এই আয়োজনের উদ্যোগ নিয়েছি।

অনুষ্ঠানে অন্যান্য বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন— ভ্রমণসাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণ পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘উন্মাদ সম্পাদক আহসান হাবীব, ক্যাব সভাপতি এএইচএম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব খ ম হারুন এবং পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল। 

আয়োজকরা জানান, পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে। 

সময়ের আলো/জেডি  


  বিষয়:   ট্রাভেল  কন্টেন্ট ক্রিয়েটর  অ্যাওয়ার্ড  সালাহউদ্দিন সুমন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: