বিজেপি জেতায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল। শনিবার

2026-05-09T23:03:36+00:00
2026-05-09T23:03:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নতুন সরকারের মন্ত্রী অগ্নিমিত্রর
বিজেপি জেতায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৩ পিএম 
পশ্চিমবঙ্গের নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল।
বিজেপি ক্ষমতায় আসায় পশ্চিমবঙ্গ ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন নবগঠিত রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্র পাল। শনিবার (৯ মে) কলকাতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের ১৮তম বিধানসভার নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী বিজেপি সরকার গঠনের পর অগ্নিমিত্র পাল তার এই বিতর্কিত ও তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বার্তাসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্র পাল তাদের রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমরা এই সংগ্রামে সফল হয়েছি। ২৩টি পুলিশি মামলা, অপমান ও অবর্ণনীয় অত্যাচার সহ্য করেও আমরা পিছিয়ে আসিনি। আমাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে, কর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং তাদের পুড়িয়ে মারা হয়েছে। পরিস্থিতি এমন ছিল যে আজও মাঝে মাঝে নিজের গায়ে চিমটি কেটে দেখি সত্যিই আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি না।’

অগ্নিমিত্র পাল তার বক্তব্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শের কথা উল্লেখ করে দাবি করেন, পশ্চিমবঙ্গ একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজ পূরণ হয়েছে। পশ্চিমবঙ্গ কার্যত পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছিল। আমরা পশ্চিমবঙ্গকে সেই পরিণতি থেকে রক্ষা করতে পেরেছি এবং এটি রক্ষা করা আমাদের কাছে একটি বড় সাফল্য। এটি সত্যিই একটি অবাস্তব অনুভূতি।’ তার এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৪ মে ঘোষিত ফলাফলে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে জয়ের পর থেকেই বিজেপি নেতারা পশ্চিমবঙ্গকে নতুনভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। 

অগ্নিমিত্র পালের এই বক্তব্য মূলত তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনকালের অবসান এবং বিজেপির আদর্শগত বিজয়কে ইঙ্গিত করে করা হয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য আগামী দিনে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের ক্ষেত্রেও এক ধরনের রাজনৈতিক বার্তা বহন করছে।

সূত্র: দ্য স্টেটসম্যান

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: