হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও

2026-05-10T08:40:56+00:00
2026-05-10T08:40:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৪০ এএম 
সংগৃহীত ছবি
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত অবসানের পরই কেবল এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌযান চলাচলে নিরাপত্তা দিতে একটি সম্ভাব্য বহুজাতিক প্রস্তুতি মিশনের অংশ হিসেবে তারা ‘এইচএমএস ড্রাগন’ নামক যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপের আগেই লোহিত সাগরে নিজেদের ‘শার্ল দ্য গল’ বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন এই নৌ-নিরাপত্তা মিশনে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করতে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ প্রস্তুতি নিয়েছে। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত পুরোপুরি বন্ধ হলেই কেবল এই কার্যক্রম শুরু হবে।

মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ায় ওয়াশিংটনের মিত্রদের তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমন এক জটিল প্রেক্ষাপটেই মিত্র দেশগুলোর এই তৎপরতা সামনে এলো। তবে নিজেদের অবস্থান স্পষ্ট করে স্টারমার বারবার পুনর্ব্যক্ত করেছেন, যুক্তরাজ্য কোনোভাবেই ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কার্যক্রমে জড়াবে না। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অবশ্যই ইরানের সাথে আলোচনার ভিত্তিতে হতে হবে।


/কহু


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: