মা দিবসে দুই সন্তানকে নিয়ে আবেগঘন বার্তা পরীমণির

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব মা দিবসে মাতৃত্বের ভালোবাসায় ভরা এক বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুই

2026-05-10T14:13:39+00:00
2026-05-10T14:13:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মা দিবসে দুই সন্তানকে নিয়ে আবেগঘন বার্তা পরীমণির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:১৩ পিএম 
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
বিশ্ব মা দিবসে মাতৃত্বের ভালোবাসায় ভরা এক বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। দুই সন্তানকে পাশে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবি ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

রোববার (১০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন পরীমণি। সেখানে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য ও মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়মকে দুই পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। মাতৃত্বের মমতায় ভরা সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

চলচ্চিত্রজগতের ব্যস্ততার মাঝেও বর্তমানে সন্তানদের নিয়েই বেশি সময় কাটাচ্ছেন পরীমণি। ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও মাতৃত্বকে তিনি জীবনের সবচেয়ে বড় আশ্রয় হিসেবে দেখছেন বলেই মনে করছেন তার অনুসারীরা।
আরও পড়ুন

ছবিটি প্রকাশের পর মন্তব্য ঘরে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসান। অনেকে তাকে সংগ্রামী ও দায়িত্বশীল মা হিসেবে উল্লেখ করেন। কেউ কেউ লেখেন, একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসার সুন্দর প্রতিচ্ছবি এই ছবি।

বিশ্ব মা দিবস উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের অনুভূতি প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে। সেই ধারাবাহিকতায় পরীমণির এই পোস্টটিও পেয়েছে ব্যাপক আলোচনায়।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়েই সময় পার করছেন পরীমণি। জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও সন্তানদের ঘিরেই এখন তার প্রতিদিনের ব্যস্ততা ও আনন্দ।

এএডি/

  বিষয়:   মা  দিবস  সন্তান  আবেগঘন  বার্তা  পরীমণি  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: