বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় বাসা থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১০ মে) বিকেল ৩টার

2026-05-10T20:41:40+00:00
2026-05-10T20:41:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৪১ পিএম 
কোতোয়ালি থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় বাসা থেকে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই শিক্ষিকার নাম পলি চৌধুরী (৪৬)। উদ্ধারের সময় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহে পচন ধরেছে এবং ফুলে গেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশের এসআই রাশেদ বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। গিয়ে দেখা যায়, বাসার ভেতর থেকে দরজা বন্ধ। দরজা খোলার চেষ্টা ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দরজা ভেঙে দেখেন শিক্ষিকার মরদেহ পড়ে আছে। মরদেহটি ছিল ফ্লোরে শোয়া অবস্থায়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

স্থানীয়রা পুলিশকে জানায়, পলি চৌধুরী পেশায় স্কুল শিক্ষক। তার বাসাটি বেশ কয়েকদিন বন্ধ অবস্থায় ছিল। শনিবার পলি চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন বোন। কিন্তু তিনি সাড়া দেননি। রোববার বিকালে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। দেখতে পান তার মরদেহ পড়ে আছে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার তাকে বাসার কাছে বাজার করতে দেখা গেছে। তিনি অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তার বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে স্বজন ও স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   বাসা  স্কুল  শিক্ষিকা  মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: