২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন স্টার্ক

ক্রীড়া ডেস্ক

খেলা

চোট কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফিরেছেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই পেসার এখনও জাতীয় দলের হয়ে লম্বা পরিকল্পনা

2026-05-10T22:57:30+00:00
2026-05-10T22:57:30+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
খেলা
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন স্টার্ক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:৫৭ পিএম 
মিচেল স্টার্ক। ছবি : সংগৃহীত
চোট কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফিরেছেন মিচেল স্টার্ক। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই পেসার এখনও জাতীয় দলের হয়ে লম্বা পরিকল্পনা করছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও খেলার কথা জানিয়েছেন তিনি।

হালের অন্যতম সেরা পেসারদের একজন স্টার্ক। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে যা যা জেতা সম্ভব, তার প্রায় সবকিছুই পাওয়া হয়েছে তার। দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছেন।

২০২৭ বিশ্বকাপ নিয়ে স্টার্ক বলেন, (২০২৭ বিশ্বকাপ) এখনও অনেক দূরের ব্যাপার, তবে আশা করি আমি সেখানে থাকব। বিশ্বকাপ প্রত্যেক ক্রিকেটারের জন্য একটি লক্ষ্য। আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে এসেছি, কিন্তু এখনও ক্রিকেটটা উপভোগ করছি। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করি না। শরীর কেমন থাকে আর ক্রিকেট কেমন চলছে, সেটাই দেখি।

ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলোর চাহিদার শীর্ষে স্টার্ক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ করে যাচ্ছেন বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার।


তিনি বলেন, আমি লড়াকু স্বভাবের। ক্রিকেটের এই দিকটাই আমি উপভোগ করি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ কিছু বন্ধুর সঙ্গে খেলতে পারি। কঠোর পরিশ্রমটা আমি উপভোগ করি, তবে প্রতিদ্বন্দ্বিতাটাও উপভোগ করি, আর এখনও এটা আমার কাছে মজার।

চোট নিয়ে স্টার্ক বলেন, সবসময়ই কিছু না কিছু চলতেই থাকে। আমার কনুই আর কাঁধে একটু সমস্যা ছিল, যেটা এখনও সামলাতে হচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শরীরের ওপর চাপটা সম্ভবত একটু কম পড়ে। ১৬ বছর পরও আমি এখনও ভালোভাবেই টিকে আছি, আর আশা করি সামনে আরও দুই-এক বছর বাকি আছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিশ্বকাপ  খেলা  বার্তা  স্টার্ক 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: