সাইবার পুলিশ ইউনিট গঠন করছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার কার্যকরভাবে মোকাবিলা করতে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের

2026-05-11T16:49:49+00:00
2026-05-11T16:49:49+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সাইবার পুলিশ ইউনিট গঠন করছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৪৯ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচার কার্যকরভাবে মোকাবিলা করতে একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (১১ মে) সকালে রাজধানীর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। 

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধের ধরন ও মাত্রায় ব্যাপক পরিবর্তন এসেছে, যা সামাল দিতে এ ধরনের বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা এখন অপরিহার্য হয়ে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নৈতিকতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই এবং এই অপকর্মের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করবে। 

বাহিনীর চেইন অব কমান্ড বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও তিনি পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব

ক্তারা প্রত্যেকেই তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। সাইবার ইউনিট গঠিত হলে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুত শনাক্ত ও অপরাধীদের আইনের আওতায় আনা অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা সরকারের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। বিশেষ করে গুজব প্রতিরোধে সরকারের এই কঠোর অবস্থান দেশের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: