মুমিনুলের টানা ৫ ফিফটি

নিজস্ব প্রতিবেদক

খেলা

মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত সাফল্যের দ্যুতি ছড়ালেন এই বাঁহাতি ব্যাটার। টানা পাঁচ ইনিংসে

2026-05-11T17:35:37+00:00
2026-05-11T17:35:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মুমিনুলের টানা ৫ ফিফটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যক্তিগত সাফল্যের দ্যুতি ছড়ালেন এই বাঁহাতি ব্যাটার। টানা পাঁচ ইনিংসে ফিফটির বিরল কীর্তির পাশাপাশি আজ টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। মুমিনুলের বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃঢ়তায় বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে।

সাম্প্রতিক সময়ে মুমিনুলের ব্যাটে যেন রানের নহর বইছে। ৮২, ৬৩, ৮৭ ও ৯১ রানের পর আজ খেললেন ৫৬ রানের কার্যকর এক ইনিংস। এর মাধ্যমেই টেস্ট ক্যারিয়ারে টানা পাঁচ ইনিংসে হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন তিনি। তবে কেবল ফিফটির রেকর্ডই নয়, আজ ব্যাটিং করার পথে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকও অতিক্রম করেন এই পয়েট অব ডাইনামিক।

প্রথম ইনিংসে ১৭০ রানের বিশাল জুটির পর দ্বিতীয় ইনিংসেও কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন শান্ত ও মুমিনুল। তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার ১০০ রান যোগ করে দলের ভিত মজবুত করেন। শাহীন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন অধিনায়ক শান্ত। তবে ফিফটির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি মুমিনুল শিবিরে। আফ্রিদির একই ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৫৬ রানে সাজঘরে ফেরেন তিনি।

মুমিনুলের আউটের পর উইকেটে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাকে নিয়ে দেখেশুনে খেলে ব্যবধান বাড়াচ্ছেন শান্ত। ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। নাজমুল হোসেন শান্ত ৫৮ এবং মুশফিক ১৬ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের বিপরীতে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৩৮৬ রান সংগ্রহ করায় এখন বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে। চতুর্থ ইনিংসে পাকিস্তানকে চাপে ফেলতে এই লিডকে আড়াইশ থেকে তিনশর ঘরে নিয়ে যাওয়াই এখন টাইগারদের লক্ষ্য।


/কহু


  বিষয়:   খেলা  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: