মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি খাইরুল

2026-05-11T19:30:24+00:00
2026-05-11T19:30:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৩০ পিএম 
গ্রেফতারকৃত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া। ছবি : সময়ের আলো
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)কে গ্রেফতার করেছেন কক্সবাজার র‌্যাব-১৫।

রোববার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি পালংখালী পুরান মোছার খোলা, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন, কক্সবাজার র‌্যাব-১৫ -এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। 

গ্রেফতারকৃত খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর থেকেই আসামি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/মহু


  বিষয়:   আসামি  মাদক  কক্সবাজার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: