যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে অবিশ্বাস্য রকমের দুর্বল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বর্তমান

2026-05-11T22:29:51+00:00
2026-05-11T22:32:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ১০:৩২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ছবি
ইরানের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে অবিশ্বাস্য রকমের দুর্বল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে শান্তি প্রক্রিয়ার বর্তমান অবস্থাকে তিনি মুমূর্ষু রোগীর সঙ্গে তুলনা করে জানিয়েছেন, এই সমঝোতা এখন কার্যত লাইফ সাপোর্টে টিকে আছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধবিরতির বর্তমান অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। চিকিৎসকের ভাষায় কোনো প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ থাকলে যেমন পরিস্থিতির সৃষ্টি হয়, এই চুক্তির ভবিষ্যৎ এখন ঠিক তেমনই অনিশ্চিত। ট্রাম্পের মতে, বর্তমান সমঝোতাটি এতটাই নড়বড়ে যে এটি যেকোনো সময় পুরোপুরি ভেঙে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া শান্তি প্রস্তাবের বিপরীতে ইরান যে পাল্টা প্রস্তাব পাঠিয়েছে, সেটিকে সরাসরি কাণ্ডজ্ঞানহীন বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি মনে করেন, তেহরানের এই প্রস্তাব এতটাই অযৌক্তিক যে কোনো দায়িত্বশীল পক্ষই তা গ্রহণ করবে না। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ওয়াশিংটন যে পরিকল্পনা সাজিয়েছিল, ইরানের বর্তমান অবস্থানে তা বড় ধরনের বাধার মুখে পড়েছে।

ইরানের অনড় অবস্থান এবং ট্রাম্পের এমন কঠোর মন্তব্যের ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক লড়াই নতুন মাত্রা পেয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র তাদের শর্ত পূরণে চাপ সৃষ্টি করছে, অন্যদিকে ইরান তাদের দাবিতে অটল রয়েছে। 


/কহু


  বিষয়:   যুদ্ধবিরতি  লাইফ সাপোর্টে  ট্রাম্প  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: