আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া পোস্টের যাত্রা শুরু

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক নতুন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা

2026-05-11T23:01:10+00:00
2026-05-11T23:01:10+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়া পোস্টের যাত্রা শুরু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:০১ পিএম 
সংগৃহীত ছবি
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক নতুন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট। সোমবার (১১ মে) রাজধানীর তোপখানা রোডের বেঙ্গল সেন্টারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উদ্বোধন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেক কেটে নতুন এই সংবাদমাধ্যমের আনুষ্ঠানিক পথচলা সূচনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এশিয়া পোস্টের সংবাদকর্মীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এশিয়া পোস্টের সূচনা অত্যন্ত উৎসবমুখর এবং আধুনিক। ডিজিটাল বিশ্ব সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্মীদের সজাগ দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে এটি জাতির জন্য নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি জনমানুষের আস্থা অর্জনে সক্ষম হবে।

বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে। এটি ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত হবে না, বরং সবার অংশগ্রহণের মাধ্যমেই এই কমিশন গঠিত হবে। এর মূল লক্ষ্য হবে মানুষের তথ্য পাওয়ার অধিকার সুনিশ্চিত করা এবং সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা।

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে অপতথ্য প্রচারের ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তৈরি হওয়া নতুন সংকট মোকাবিলা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের সুরক্ষা নিশ্চিত করতে তিনি এশিয়া পোস্টসহ দেশের সব সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এশিয়া পোস্টের সম্পাদক পলাশ মাহমুদ অনলাইন ও মাল্টিমিডিয়া খাতের সংবাদকর্মীদের জন্য সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অনুপস্থিতির কথা তুলে ধরেন। তিনি একটি কর্মীবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনলাইন এডিটরস অ্যালায়েন্সের (ওইএ) সভাপতি হাসান শরীফ ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং এই খাতের বিকাশে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

এশিয়া পোস্টের এই উদ্বোধনী আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুকসহ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর প্রতিনিধি এবং এনসিপি ও এবি পার্টির নেতৃবৃন্দ নতুন এই গণমাধ্যমের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিক নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


/কহু


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: